আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ঘর থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। ঘটনার নেপথ্য রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর তিনি ভাড়া বাসায় থাকতেন।
স্বজনরা জানান, সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সাড়াশব্দ না পেয়ে তার ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেঁচানো হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। রুমার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। তাদের দাবী করেন, এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com