শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান
৬৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সুজন( সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটির আয়োজনে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্বে এই জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুজনের সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে সদরের ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।

তারা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মনোনিত কাচিঁ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ ইসলামি আন্দোলন হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, জনতার দলের কলম প্রতিকের প্রার্থী শাহেদুর হাসান।

এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইসতেহার তুলে ধরেন এবং প্রতিকে ভোট চান। এরপর সৎ, যোগ্যতাবান ব্যক্তিকে ভোট প্রদানের লক্ষ্যে সাধারন ভোটারদের কে শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে উপস্থিত ভোটারদের সদরের নানা রকম সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com