শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাঁওতালদের দু’দলের সংঘর্ষ : নারীসহ তিনজন আহত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাঁওতালদের দু’দলের সংঘর্ষ : নারীসহ তিনজন আহত
৬২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে সাঁওতাল সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগদা ফার্ম অফিসের ২০০ গজ পশ্চিমে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, রয়েল মার্ডির মেয়ে শিউলি মার্ডি (২৫), লুকাশ মুর্মু (৭০) ও নিমাইয়ের স্ত্রী মামুলী হাশদা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাওতাল বাঙ্গালীদের ফেরতের দাবিতে বিক্ষোভের জন্য বাগদা ফার্মের অফিসের সামনে যাচ্ছিলো ‘বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র ফিলিমন বাস্কের নেতৃত্বে একদল সাঁওতাল নারী-পুরুষ। তারা বিক্ষোভ স্থলের ২০০ গজ দূরে পৌঁছালে ওই কমিটির অপর একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে শিউলি মার্ডি, লুকাশ মুর্মু, নিমাইয়ের স্ত্রী মামুলীসহ তিনজন আহত হন। পরে স্বজনরা আহতদের মধ্যে শিউলি মার্ডি ও মামুলি হাশদাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপরজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা জয়পুর পাড়ার ফিলিমন বাস্কে জানান, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য ফার্মের সামনে যাচ্ছিলাম। পৌঁছার আগেই আমাদের ওপর হামলা করা হয়। তার অভিযোগ, জাফরুলের নেতৃত্বে স্বপন, সাবুসহ অন্যরা এ হামলা চালায়।

তিনি দাবি করেন, আমরা গত শনিবারও একটি প্রতিবাদ সভা করেছি। আমরা যাতে আন্দোলন না করতে পারি সেজন্য ইপিজেটের দালালরা আমাদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে জাফরুল ঘটনাস্থলে না থাকার দাবি করে বলেন, আমি শহরে আছি ফোনে ঘটনাটি নিশ্চিত হয়েছি। যা হয়েছে মন্দ হয়েছে। এ সময় ফিলিমন বাস্কের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সম্প্রতি কমিটি হয়েছে তিনটা। কার লোকজনের মধ্যে ঘটনা ঘটেছে দেখতে হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশিক ইকবাল বলেন, সাঁওতাল দু’জন নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার বলেন, তাদের দুই পক্ষের মধ্যে একটা ঘটনা ঘটেছে। ফোন কলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।

প্রসঙ্গত, গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের ১৮৬২ একর জমি বাপ দাদার সম্পত্তি দাবি করে জমির মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গোবিন্দগঞ্জের সাঁওতালরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com