শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাংবাদিকদের উপর হামলা : ১ ব্যক্তি গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাংবাদিকদের উপর হামলা : ১ ব্যক্তি গ্রেফতার
৫৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারপিট সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নূর আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নূর আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০মার্চ দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ (প্রভুরামপুর) মরাপুকুর ইউনিয়ন পরিষদের পার্শ্বে একটি মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানসহ ৩ সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও চিত্র ধারন করতে থাকেন। এ সময় ওই এলাকার জনৈক নুরুন্নবী, নূর আলমসহ অজ্ঞাত ৪/৫জন ক্ষিপ্ত হয়ে বাঁধা দিয়ে গালিগালাজ করেন। এক পর্যায়ে লাঠি সোটা, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে হত্যার চেষ্টা করেন। এসময় আওয়ার নিউজের সাংবাদিক জোবাইদুর রহমান সাগরের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাংচুর করা হয়। বাধা দিতে গিয়ে সাংবাদিক মাহমুদ খান, জোবাইদুর রহমান সাগর আহত হন।

খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকগণসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গত
৩১/০৩/২০২৬ইং তারিখে গোবিন্দগঞ্জ থানায় জি,আর ১০৫/২৬, মামলা (নং ৩৮) দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com