আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা টাইমস ও চ্যানেল এস এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জাবেদ হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু কায়সার শিবলু ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, পাঠাগার সম্পাদক, মাসুম বিল্লাহ কার্যকরী সদস্য গোলাম রব্বানী মুসা, লাল চান বিশ্বাস সুমন, জোবায়ের হোসেন জুয়েল, সুমন মিয়া, খায়রুল ইসলাম সহ অনেকে।
মোনাজাত টি পরিচালনা করেন বাইতুর নুর জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম। মোনাজাতে সাংবাদিক জাবেদ হোসেনের দ্রুত সুস্থতা আল্লাহর কাছে কামনা করা হয়।
এর আগে ৩১ শে ডিসেম্বর বুধবার বার রাতে ব্যক্তিগত কাজে থেকে বাড়ী ফেরার পথে শহরের পৌর পার্কের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com