শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাংবাদিক- সংগঠক রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাংবাদিক- সংগঠক রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
৪১

সাংবাদিক- প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠক-রাজনীতিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে প্রগতিশীল সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুরে প্রয়াত মাহমুদুল গণি রিজনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, লেখক-গবেষক রূপম রশিদ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী মোহন বর্মন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, সহ-সভাপতি সুপ্রিয়া ঘোষ, সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, আবির খান, সুজন মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, মাহমুদুল গণি রিজন সাংবাদিকতার পাশাপাশি উদীচী ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি- সিপিবির সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ২০২১ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com