শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ
২৪

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ। এর আগে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকাল থেকে নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রগুলোতে এসে নির্বিঘ্নে ভোট প্রদান করেন।

গাইবান্ধায় রয়েছে পাঁচটি আসন। আসনগুলো হচ্ছে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ, গাইবান্ধা-২ সদর উপজেলা, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী), গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গাইবান্ধা জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী।

গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. মাসুদুর রহমান মোল্লা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আড়াই হাজার পুলিশ ও ১৪টি র‍্যাব টহল টিম মোতায়েন করা হয়। ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয় সিসি ক্যামরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com