শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সেচপাম্পের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সেচপাম্পের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে  বাবা-ছেলের মৃত্যু
৫০

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বাবা শহিদুল ইসলাম ও ছেলে শিহাব মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ও শিহাব মিয়া ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ি থেকে পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে জমিতে সেচ দিতে সেচপাম্পে যান। এ সময় পাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক তারে শিহাব মিয়া স্পৃষ্ট হলে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা শহিদুল ইসলামও স্পৃষ্ট হয়ে দু’জনেই ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com