শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, ট্রাক চালকসহ হেলপার নিহত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, ট্রাক চালকসহ হেলপার নিহত
৭৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ হেলপার নিহত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই অংশে একটি পাথরবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে আটকানো অবস্থায় ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ‎এ ঘটনায় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা করলেও অতিরিক্ত আঘাতের কারণে দুজনই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

‎খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

‎গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।

‎এদিকে, স্থানীয়রা মহাসড়কে রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com