আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলতা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে একটি বিয়ে বাড়ী থেকে ফেরার পথে একটি অটোভ্যানকে দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলতা বেগম নামের ঐ নারী নিহত হয়। এসময় ওই অটোভ্যানের চালকসহ আরও ৮ জন আহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় বগুড়ায় রেফার্ড করে। জানা গেছে, নিহত ও আহতরা একই পরিবারের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com