শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলা : বিচারের দাবিতে হরিজনদের মানববন্ধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলা : বিচারের দাবিতে হরিজনদের মানববন্ধন
৬৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (অসি) আজ পর্যন্ত গ্রেফতার হয়নি।

ফলে অসির অব্যাহত হুমকিতে হীরালাল বাঁশফোড়ের পরিবার উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে। এর প্রতিবাদে ও হামলাকারী আব্দুর রশিদ (অসি)কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেয়ার দাবিতে হরিজনরা রোববার দুপুরে মানববন্ধন করে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা শহরের কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড়। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়।

বক্তারা জানান, একাধিক মাদক মামলার আসামী আব্দুর রশিদ (অসি)র প্রতিবেশী হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়। কিন্তু শালিসে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসি গত ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে। ফলে হীরালাল গুরুতর আহত হয়।

তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হীরালালের ছেলে রবিন বাদি হয়ে হামলাকারী আব্দুর রশিদ (অসি)সহ চারজনকে আসামী করে সাদুল্যাপুর থানায় মামলা করে। কিন্তু এখন পর্যন্ত আসামী অসিকে গ্রেফতার না করায় উল্টো তার লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com