আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে নাজমুল (২৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার সংলগ্ন মিশন রোডের একটি বাসা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল-সাদ্দাম হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিশন রোডের ওই ভাড়া বাসায় জানালার গ্রিলের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের দেহ ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা। এসময় তার পা মাটিতে ঝুলে থাকায় সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই নজরুল ও এএসআই রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জেরে অভিমান করে এ ঘটনা ঘটতে পারে। ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড,তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com