আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি বুলবুল মিয়া (৩৩) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের
ডাকেরপাড়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুল মিয়া ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সহকারী উপ-পরিদর্শক আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ ডাকেরপাড়া ( মধ্যপাড়া) গ্রামের বুলবুল মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় বুলবুল মিয়ার দেহ তল্লাশী করে এ্যামফিটামিনযুক্ত ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বুলবুল মিয়াকে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায়
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com