শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৫৮২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব, কঠোর নিরাপত্তায় র‌্যাব

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৫৮২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব, কঠোর নিরাপত্তায় র‌্যাব

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) গাইবান্ধা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। উৎসব চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

‎২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা কালীবাড়ি পাড়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর কর্মকর্তারা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলায় ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।
‎বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে
‎পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে।

‎দুষ্কৃতিকারীদের যে কোনো হামলা, ভাঙ্গচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
‎সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। ‎প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। বাঙ্গালীর সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com