শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময়

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময়
৬৭

গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন, পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন, মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।

আলোচকরা বলেন, গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশিত করা হবে। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com