শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন
৪৮

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় রংপুরে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আউয়াল আরজু গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

জানা গেছে, সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) জোহরের নামাজের পর তার জানাজা নামাজ গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, ” তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com