শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন, বিসিবি পরিচালক আসিফ আকবার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন, বিসিবি পরিচালক আসিফ আকবার
১২

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১০ টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত এ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায়
স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পিয়ার শাকির, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রিড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্যরা।

বক্তব্যে বিসিবি পরিচালক আসিফ আকবার বলেন, ঢাকার ন্যায় সারা দেশে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ স্টেডিয়ামটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। ক্রিকেটের দিক থেকে নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে ঘাস কাটার মেশিন, রোলার, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com