শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা পৌর বিএনপি’র কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা পৌর বিএনপি’র কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত
১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। পৌর বিএনপি’র আহবায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক। প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী অংশ নেন। পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com