শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল সোমবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, আমন্ত্রিত অতিথি কবি মমতাজ বেগম রেখা, সাংস্কৃতিককর্মী কামরুজ্জামান চাঁন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন। বক্তারা প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আরেলাচনা করেন। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com