শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা প্রেসক্লাবে ঈদের আমেজে প্রাণবন্ত আড্ডা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা প্রেসক্লাবে ঈদের আমেজে প্রাণবন্ত আড্ডা
৬৬

পেশাগত ব্যস্ততা ও খবরের তাগিদ উপেক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ঈদ আড্ডা। সহকর্মীদের সাথে কুশল বিনিময়, হাসি, গল্প আর স্মৃতিচারণ এবং আড্ডার মধ্য দিয়ে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে তারা মেতে ওঠেন উৎসবের আমেজে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এই আড্ডায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

অনুষ্ঠানের শুরুতেই ঈদের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন সভাপতি। তিনি বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন মিলনমেলা সহকর্মীদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে। সাধারণ সম্পাদকও তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা পেশায় প্রতিনিয়ত ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে এমন নির্ভার সময় কাটানোর সুযোগ খুব কমই আসে; ঈদ আড্ডা তৈরি করে দেয় সেই সুযোগ।

আড্ডার মূল আকর্ষণ ছিল সহকর্মীদের প্রাণখোলা অংশগ্রহণ। কেউ শোনালেন ঈদের শৈশব স্মৃতি, কেউ বা তুলে ধরলেন মাঠপর্যায়ের কাজের মজার অভিজ্ঞতা। পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে গান, কবিতা পাঠ ও আবৃত্তি। একপর্যায়ে চায়ের কাপ হাতে জমে ওঠে হাসি-ঠাট্টা আর হালকা খুনসুটি।

প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে দেয় ভিন্ন মাত্রা। নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলিত অংশগ্রহণে তৈরি হয় আন্তরিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল পরিবেশ।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু আনন্দ বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত সহমর্মিতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম।

সবশেষে, আগামী দিনগুলোতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। ঈদের এই অনাড়ম্বর, হৃদ্যতাপূর্ণ আয়োজন সহকর্মীদের মনে রেখে গেল এক ঝাঁক উজ্জ্বল স্মৃতি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com