শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় গণ হত্যা ও হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ, গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইসমাইল ইমন   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় গণ হত্যা ও হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ, গায়েবানা জানাজা অনুষ্ঠিত
১১

“বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, প্যালেস্টাইন স্বাধীন করো” ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রী” মুহ মুহ স্লোগানে প্রকম্পিত করে নগরীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইসলামী সংগঠন ও সাধারণ জনতা – ওলামা ঐক্য পরিষদ। ৭ এপ্রিল সোমবার দুপুর ১:৩০ মিনিটে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেন। বিকেল তিনটায় নগরীর বিপ্লব উদ্যানে নাগরিক কমিটি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিছিল সহকারে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থীরাও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বাদে আছর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বক্তারা প্যালেস্টাইনে এঁকের পর এক গণহত্যা ও হামলার নিন্দা জানিয়ে বলেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ঈসরাইলী আগ্রাসনকে প্রতিহত করতে হবে, সেই সাথে জাতী সংঘ কেনো নীরবতা পালন করছে তার জবাব দিতে হবে। বক্তারা সকলকে ঈসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com