মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোর-৫ (মনিরামপুর) আসনের নির্বাচনী মাঠে দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রচারণা। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী এনামুল হকের পক্ষে শুরু থেকেই নারী কর্মীরা ব্যাপক তৎপরতা চালালেও এখন পুরুষ কর্মীরাওযুব সমাজ কোমর বেঁধে মাঠে নেমেছেন। ফলে নির্বাচনী এলাকায় দলটির প্রচারণায় নতুন গতি এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচনী তফসিল ঘোষণার অনেক আগেই জামায়াতের নারী টিম সংগঠিতভাবে মাঠে কাজ শুরু করে। তারা মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গিয়ে বাড়ি বাড়ি যোগাযোগ করেন। একাধিকবার ভোটারদের বাড়িতে গিয়ে বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, নারী কর্মীদের এই ধারাবাহিক প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে প্রভাব ফেলেছে। বর্তমানে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নারী টিমের এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
এদিকে, এতদিন দলটির পুরুষ কর্মীরা তুলনামূলকভাবে নিজস্ব কৌশলে ও সীমিত পরিসরে প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে গত দুই দিন ধরে তাদের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। পুরুষ কর্মীরা এখন দলবদ্ধভাবে বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে গাজী এনামুল হকের পক্ষে ভোট চাচ্ছেন এবং প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, এতদিন নীরব বা গোপনে অবস্থান নেওয়া অনেক সমর্থক ও কর্মী ধীরে ধীরে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন। তাদের এই সক্রিয় উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন পরিবেশ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে আলোচনা বাড়ছে এবং অনেকেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করছেন।
রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন ভোটারদের একটি অংশ মনে করছেন, প্রতিদ্বন্দ্বী বড় রাজনৈতিক দল বিএনপির দুই প্রার্থীর মধ্যে দলীয় ভোট ভাগাভাগি হলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে। সে ক্ষেত্রে গাজী এনামুল হকের জন্য ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও তারা মন্তব্য করছেন।
তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের প্রকৃত চিত্র নির্ধ
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com