শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গান বাজানো কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া দুইপক্ষের ৫ জন আহত, শিশু নিহত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গান বাজানো কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া দুইপক্ষের ৫ জন আহত, শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে ময়না আক্তার নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন ‌।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সাথে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখলা গ্রামের ছেলেরা গানবাজনা শুনতে আসে। এ সময় গানবাজনাকে কেন্দ্র করে বর পক্ষের সাথে চাওরাখলা ছেলেদের ঝগড়া হয়। পরে চাওড়া খলার ছেলেরা বিষয়টি কনের চাচা হোসেন মিয়া মিয়াকে জানায়। কিন্তু হোসেন মিয়া বিষয়টির মিমাংসা না করে উল্টো চাওড়া খলা ছেলেদের উপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চর থাপ্পর দেয়।
পরে চাওরাখলা গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের উপর হামলা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে বল্লমের আঘাতে ময়না আক্তার নামে ওই শিশু গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিসারত অবস্থায় তার মৃত্যু হয়।

সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। আহদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com