দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুইমারা উপজেলা কৃষকদলের উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার সকালে গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়ে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নেজাম উদ্দিন’এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী পিন্টুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম মিলন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ওই মিলাদে অংশ নেয়।
এসময় উপজেলা কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন বলেন- মাদার অফ হিয়োমেনিখ্যাত দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। তার অসুস্থতায় পুরো দেশ থমকে আছে। আমরা তার সুস্থতা কামনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে তার জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছি। দেশের প্রতিটা মানুষ আজ তার জন্য দোয়া করছে। তিনি সুস্থ হলেই সুস্থ হবে বাংলাদেশ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com