দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.আনোয়ার সাদাত এর সঙ্গে গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার বিকালে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন গুইমারা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইরেপ্রু মারমা, ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি রাসেল শেখ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, গুইমারা থানার প্রতিনিধি এস আই ইমরান হোসেন, সিন্ধুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোঃ মাযহার হোসেন রাব্বানী। বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com