শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাদকসেবিকে কারাদণ্ড

দিদারুল হৃদয়   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাদকসেবিকে কারাদণ্ড

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ডাক্তার টিলাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন মাদকসেবিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে । ২৪ সেপ্টেম্বর দুপুরে গুইমারা উপজেলাধীন ডাক্তারটিলা এলাকার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাজী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার। অভিযানকালে চোলাইমদ ও ইয়াবা সেবনরত অবস্থায় অভিযুক্ত মো: আজাদ, পিতা- মৃত বজলুর রশিদ , মো: আব্দুল হালিম, পিতা- সায়েদুল হক এবং সুব্রত চন্দ্র দে, পিতা- বাবুল চন্দ্র দে নামের ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(৫) ধারা মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com