শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

দিদারুল হৃদয়,গুইমারা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
২৪

খাগড়াছড়ির গুইমারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ ইউসুফ, সহ সভাপতি মোঃ নবী হোসেন, এসএম মিলন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, মৎসজীবিদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com