দিদারুল (হৃদয়), খাগড়াছড়ি : | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের গনঅভ্যুত্থানে এক বছর ফুর্তি উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে এ উপলক্ষে গুইমারা সরকারি হাই স্কুল মাঠ থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার রাস্তায় কয়েক হাজার নেতাকর্মীর গণমিছিলে যোগ দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক ছাত্র জনতা ও দলীয় নেতাকর্মীদের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সূচনা। সেই শহীদদের স্বরণে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত স্মৃতি পালন করছে। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় ১৬/১৭ বছর ধরে দেশটাকে গনতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো। ২০২৪ সালে এ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন বর্তমানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার নামে একটি মহল বিভিন্ন পাপাগান্ডা ছড়াচ্ছে।
আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্বৈরাচার পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছে। আগামী দিনে খাগড়াছড়ি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ওয়াদুদ ভুইয়াকে বিপুল ভোটে জয়ী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। বিগত স্বৈরাচার আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে বিএনপি আছে এবং থাকবে বলে আশ্বাস প্রধান করেন।
বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উক্ত মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল, তাতীদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার তৃনমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com