শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র পরিচ্ছন্নতা অভিযান

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র পরিচ্ছন্নতা অভিযান
২৯

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মা গ্রামে ডেঙ্গু মশা প্রতিরোধ ও পাহাড়ি পরিবেশ রক্ষার লক্ষ্যে আনসার ও ভিডিপি কর্তৃক এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আরিফুর রহমান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব আল আমীন এবং ইউনিয়ন দলনেতা মোঃ মনিরুল ইসলাম। অভিযানে ভিডিপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।বাড়িঘর, মসজিদের আঙিনা ও রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে গ্রামকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আনসার ও ভিডিপি সদস্যদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ও মসজিদের মুসল্লীগণ তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ইউনিয়ন দলনেতা মোঃ মনিরুল ইসলাম জানান যে, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি ও তার দলের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com