শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দিদারুল হৃদয়ঃ গুইমারা, খাগড়াছড়ি:   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
১০

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সভায় গুইমারা সদর, হাফছড়ি, এবং সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উনি ভার্চুয়ালি নেতাকর্মী উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ:রব রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে জনগনকে ভালোবাসা দিয়ে পাশে রেখে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com