শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিদারুল হৃদয়; খাগড়াছড়ি।   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
৩৫

বর্ণাঢ্য আয়োজনে গুইমারা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা বাজারের স্যোসাল ইসলামি ব্যাংকের সামনে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন গুইমারা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুরদর্শী চিন্তার মাধ্যমে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আঃ ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com