দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গুইমারা রামসু বাজারের সহিংসতার ঘটনায় নিহত এবং আহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অর্ধ কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করেছে পার্বত্য জেলা পরিষদ।
১১ নভেম্বর মঙ্গলবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২৮ সেপ্টেম্বরে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত, ক্ষতিগ্রস্ত ও আহতদের মাঝে এই নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য কংজপ্রুু মারমা, অতিরিক্ত জেলা মেজিস্টেট হাসান মারুফ, জেলা পরিষদের প্রশাসক নোমান হোসেন ও গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশাপ্রু মারমা। এছাড়া গুইমারা উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা রামসু বাজারের সহিংসতার ঘটনা অনাঙ্ক্ষিত উল্লেখ করে আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আগেরমত সম্প্রীতি বজায় রেখে চলার আহবান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com