শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ
৪৭

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। মেডিকেল ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com