শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারা মারমা ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

দিদারুল হৃদয়   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারা মারমা ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত
১৮

বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় “বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি শনিবার বিকেলে গুইমারার অডিটোরিয়াম টাউন হল সম্মেলন কক্ষে গুইমারা উপজেলার বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পাইসাউ মারমা এর সঞ্চালনায় অংগ্য মগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথোয়াইপ্রু চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মংসাপ্রু মারমা, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, গুইমারা উপজেলা শাখার মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উগ্য মারমাসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মহিলা পুরুষ মিলিয়ে অসংখ্য শতশত নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানসহ তিন পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায় জনগোষ্ঠী অবহেলিত। অন্যান্য সম্প্রদায়ের থেকে অনেক পিছিয়ে আছে।

তারা কেবল বৈষম্যের স্বীকার হয়েছে। তাই আজকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর মাধ্যমে আমরা একতাবদ্ধ হয়ে গ্রাম গঞ্জে বৈষম্য মুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশ এবং দশের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং নতুন কমিটির প্রতিনিধিদেরকে যুব সমাজের সাথে শিক্ষা সহ পাহাড়ের নানান বিষয়ে একতা বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com