শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”সহ বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান

দিদারুল হৃদয়:   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”সহ বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়িতে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ উপলক্ষে সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা ফটিকছড়ির ৫টি ইউনিয়নের বন্যা দূর্গত মানুষের মাঝে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে “এক টাকায় বাজার” ও সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অভিনব এ বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এক টাকার এই বাজার থেকে ৫শ পরিবার পণ্য সংগ্রহ করে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্য। এছাড়াও ৬০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন,  সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য সার ও বীজ বিতরণ সহ ৮শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম, জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com