শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোদাগাড়ী তানোর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোদাগাড়ী তানোর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
২৪

রাজশাহী জেলার গোদাগাড়ী–-তানোর-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষেক্ষমনোনয়ন ফরম উত্তোলন করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে মেজর শরীফ উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আজকের দিনটি তাঁর জন্য একটি পবিত্র দিন । এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো । ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান তিনি।
ভোটের বিষয়ে তিনি বলেন, “মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক । তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সেইসাথে পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ, বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা স্থাপনসহ গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নয়ন করার জন্য যা প্রয়োজন তাই করবেন বলে উল্লেখ করেন তিনি।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেল বিএনপির সদস্য সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক তানোর বিএনপির আহ্বায়ক হান্নান, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব, বিএনপি নেতা উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, সদস্য টনি সরকার, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান ও মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক সহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com