শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোপালগঞ্জ সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

আব্দুস সালাম মোল্লা। সিনিয়র রিপোর্টার   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জ সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া পেশাগত দায়িত্ব পালন কালে চর্তূমুখী সড়কদূর্ঘটনায়  নিহত পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ ই জুন ) মাগরিববাদ তার নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নিহত পুলিশের টিএসআই কামরুজ্জামান লাবলু  সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের আবুল কাশেম মাতুব্বরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এসময় জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর হাইওয়ে পুলিশের বিভাগীয় প্রধান পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন,মুহাম্মাদ শাহিনুর আলম খান, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান,ফরিদপুর জেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মুহাম্মাদ বদরউদ্দিন,সালথা,নগরকান্দা জামায়াত ইসলামের সংসদ সদস্য পদ প্রার্থী মা: মুহাম্মাদ সোহরাব হোসেন।সালথা উপজেলা জামায়ত ইসলামের আমির মাওঃ মো: আবুল ফজল মুরাদ  বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমান,ও সালথা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ও।

জানাজার আগ-মুহুর্তে  এডিশনাল ডিআইজি শাহিনুর আলম বলেন, তিনি দেশের জন্য যে অসামান্য অবদান রেখেছেন, তা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন তাকে জান্নাত নসীব করুন”। শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয় ও দোয়ার মাধ্যমে দাফন সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com