আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেন, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলাকে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com