শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস
৭৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেয়াজ,মৌরি চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে পৌরসভার পান্তাপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু, হাদিসুর রহমান, গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার, মৌরি চাষী রবিউল ইসলাম প্রমুখ।

এতে পৌরসভা এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। মাঠ দিবস শেষে অতিথি বৃন্দ রবিউল ইসলামের মৌরি ক্ষেত পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com