শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ বিতরণ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ বিতরণ
২৫

“নীতিবান শিশু, সুখী বাংলাদেশ”—এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১১টি ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন, চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান, কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, মহিমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলম। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়েই শিশুদের নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে এসব উপকরণ সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা মত দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে নৈতিকতা-সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com