শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়নে হাওরে বেড়িবাঁধ নির্মাণ জরিপ শুরু

হারুন আহমেদ:   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়নে হাওরে বেড়িবাঁধ নির্মাণ জরিপ শুরু
১২

সিলেটর হাওরে পানি কমতে শুরু করেছে। ভেসে উঠছে হাওরের ফসল রক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরে এই বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে প্রকল্প ও ব্যয় নির্ধারণের জন্য জরিপের কাজ শুরু করেছে। এবার পানি উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ে বাঁধ নির্মাণকাজে দীর্ঘমেয়াদি প্রকল্প চালু হচ্ছে সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ী হাওরে। তবে এবার বড় বন্যা না হওয়ায় গত বছরের তুলনায় কাজ কম হবে বলে মনে করছেন পাউবো কর্মকর্তারা।

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নীতিমালা অনুযায়ী, নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ করার কথা। হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজের পুরোটাই হচ্ছে স্থানীয়ভাবে কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে গঠিত পিআইসির মাধ্যমে।বৃহত্তর নিহাইন হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণকাজ আগামী শুকনো মৌসুমে শুরু হবে, । আজ ১৯ আগস্ট সোমবার সরজমিন পরির্দশন করেন ম ডিজি মহোদয়, প্রকল্পর সাথে জড়িত ঢাকা সিলেট ও গোয়াইনঘাট এর সকল কর্মকর্তাগন এবং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন ।

জাইকা বিদেশি সংস্থার মাধ্যমে এই বেড়িবাঁধ টি বাস্তবায়ন হবে। এই হাওর রক্ষা বেড়িবাঁধ টি প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হবে, এরমধ্যে কমপক্ষে ৪ টি সুইচগেট থাকবে। বেড়িবাঁধ টি বৃহত্তর নিহাইন বাসির ফসল রক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

বেড়িবাঁধ টি নিহাইন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে দক্ষিন পশ্চিম দিকে মাছরকান্দি-হাতিরকান্দি-কাটালকুড়িকান্দি হয়ে পশ্চিম গাংপারের কুছারকান্দি-ফাটারপার-কাড়াদিগারপার-সাতকুড়িকান্দি-ডাকাতিকান্দি মৌজার মাটিখাওয়া বিলের পশ্চিম এবং উত্তর গাংপার হয়ে নিহাইন হাকুরপার এসে বেড়িবাঁধ শেষ হবে। রাস্তার চারপাশে বৃক্ষ রোপণ করা হবে। অর্থাৎ এই বেড়িবাঁধ টি বাস্তবায়ন হলে বৃহত্তর নিহাইন গ্রামের হাওরাঞ্চলের সব কয়টি মৌজার অবহেলিত মানুষের যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে।

হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা বলছেন, হাওরে বাঁধ নির্মাণের প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠন একটি গুরুত্বপূর্ণ কাজ। এ প্রসঙ্গে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন বলেন, ‘আমরা আশা করছি এই বেড়িবাঁধ প্রকল্পের মাধ্যমে ডৌবাড়ী ইউনিয়ন এগিয়ে যাবে।কৃষকের মুখে হাসি ফুটবে।কর্মসংস্থান হবে কয়েক শত মানুষের।যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

তিনি আরও বলেন, আশা করছি এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হবে। গোয়াইনঘাট উপজেলায় আধুনিকতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচয় দিবে।কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com