হারুন আহমেদ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কেউ অফিসার কেউ কর্মচারী সে চিন্তা নয়,আমরা সবাই সরকারী চাকুরীজীবি। ভদ্রতাও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে। আমি আপানাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।আপনাদের পাশে আছি থাকবো। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে নবাগত ইউএনও কে বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রতন কুমার অধীকারি কথাগুলো বলে।
২২ জানুয়ারী বিকেল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে পরিষদের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সাঃ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত করেন সেলিম গীতাপাঠ করেন সিএ জনার্দন চক্রবর্তী।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনারের ভূমি সাইদুলইসলাম, ইউপি সচিব ও সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুল্লাহ, ননগেজেটেড কর্মচারী সমিতির সভাপতি সাবেক পরিষদের সভাপতি শংকরপদপাল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সওয়াবআলী,দপ্তর সম্পাদক শাহনূর,গ্রামপুলিশ সমিতির পক্ষে শাহ আলম।
সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পদক সাংবাদিক আব্দুল মালিক, রিপোর্টার্সক্লাবের সাঃ সম্পাদক ইমরান আহমাদসহ গোয়াইনঘাটের বিভিন্নদপ্তরের কর্মচারীরা উপস্হিত ছিলেন। ছবিঃবাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে সংবর্ধিত নবাগত ইউএনও বক্তব্য রাখছেন
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com