শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনজুর আহমদ -সম্পাদক করিম মাহমুদ লিমন

হারুন আহমদ:   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনজুর আহমদ -সম্পাদক করিম মাহমুদ লিমন
১৯

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ।

সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ১৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন ল্যাপটপ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩টি। শনিবার (২১ সেপ্টেম্বর দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, অর্থ সম্পাদক আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার। কমিশনারের দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ মতিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com