সোহাগ মিয়া | শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন বাংলা নতুন বছর উপলক্ষে ব্যবসা নতুন করে সাজাতে গোয়ালন্দ বাজার পাট ও ভূষা মাল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২(এপ্রিল) শনিবার বিকেলে গোয়ালন্দ বাজারের ঐতিহ্যবাহী আড়ৎ পট্টি এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমিতির সভাপতি আরশাদ মোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গুপ্তার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ওয়াহেদ মিয়া,সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com