গোয়াইনঘাট প্রতিনিধি : | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।দিবসটি উপলক্ষে সোমবার ১৮ আগষ্ট সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্সে রুমে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানের সভাপতিত্বে ও সুলতান আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি।
বিশেষ অতিথি হিসাব উপস্হিত ছিলেন প্রসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সভায় মৎস্যজিবীদের পক্ষে বক্তব্য রাখেন ইদ্রিছ আলী। এ সময় মৎস্যচাষী,মৎস্যজিবী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপূর্বে ইউএনও এর নেতৃত্বে বর্নাঢ্য সড়ক র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com