শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটের ফুলতৈলছগামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটের ফুলতৈলছগামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী হুসনেআরা বেগম (২৫) এর ঝুলন্ত মরদেহ নিজ বসত গৃহ থেকে উদ্ধার করেছে গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

সরজমিনে জানা যায় ৩০ আগষ্ট (শনিবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ গৃহে ঘুমায়। যাদের নাম প্রিতি(৪) ও লাবিব(৩)।
পরদিন ভোর সকালে দরজা বন্ধ ঘরে সন্তান দ্বয়ের কান্না শুনে মেয়ের শাশুড়ী ছেলের বউকে ডাকাডাকি করে সাড়া না-পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজার খুলে ঘরের ভিতরে ঢুকলে, হুসনেআরা বেগম বাঁশ-টিনের ঘরের ভিতরের তীরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে মেয়ের বাড়ির স্বজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ৩১ আগষ্ট রবিবার সকাল ১১:০০টায় ভিকটিমের বাড়ি উপস্থিত হয়ে লাশের সুরতহাল রেডি করে ময়নাতদন্তের জন্যে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরন করেন।
তবে উপস্থিত স্থানীয়দের সাথে আলাপ করে ঘঠনায় কোন কারণ জানা যায়নি।

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবইন্সপেক্টর শাহাব উদ্দিন সাংবাদিকদের জানান ” আমরা সকাল ৯:০০টার দিকে সংবাদ পেলাম, যে একটা মেয়ে লোক ফাঁস লেগে মারাগেছে স্বামীর বাড়িতে, পরে আমরা আসলাম, এসে আমরা মেয়ের মা-ভাই-বোনের, শ্বশুর-শাশুড়ি উপস্থিততে লাশ নামাইলাম, সুরতহাল রেডি করলাম, এখন ওসমানী হাসপাতালের মর্ঘে পাঠামু, পোস্টমর্টেম রিপোর্ট ও এদের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com