শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল
৩২

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতি ও সহমর্মীতা বৃদ্ধির লক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ মার্চ গহড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনায় গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম বলেন,গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সম্প্রীতির ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব আয়োজনে সমাজের সকল পেশার মানুষ একসাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করে। এছাড়া সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করে, যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই শামিল হয়। পরিশেষে গ্রামের মানুষের শান্তি ও মোর্দেগানের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com