শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ট্রাক্সফোর্সের অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ট্রাক্সফোর্সের অভিযান

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে শনিবার ২৩ আগষ্ট শনিবার দিনভর অভিযান পরিচালনা ট্রাক্সফোর্সের অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজন কে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। জানা যায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী বেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মুল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। দফায় দফায় অভিযান পরিচালনা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অধ্য নদীটির লাটি সীমানা হইতে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন এ মহাল ইজারা প্রদান করা হয়নি, এখানে বালু ক্রয় বিক্রয় উত্তোলন সহ সকল প্রক্রিয়া নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com