শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে বিরোধ পূর্ন যাতায়াতের রাস্তা সালুটিকর পুলিশের সরেজমিন পরিদর্শন

গোয়াইনঘাট গোয়াইনঘাট :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে বিরোধ পূর্ন যাতায়াতের রাস্তা সালুটিকর পুলিশের সরেজমিন পরিদর্শন
১১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও ৬ নং ওয়ার্ড মাঝপাড়ায় ইয়াসিন আলী ও ফয়েজ আহমদের মধ্যে যাতায়াতের রাস্তার বিরোধ নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে নন্দিরগাঁও গ্রামের বাসিন্দা ইয়াসিন আলীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম-সহ সঙ্গীয় ফোর্স।

শুক্রবার ২৭ মার্চ বাদ জুম্মা তিনি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন,আইনের শাসন ও গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সরেজমিন পরিদর্শন করে স্থানীয়ভাবে সমঝোতার জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। কোনভাবেই সমাজের শান্তি নষ্ট হোক এটা আমাদের কারো কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন,বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষ নননীয় মনোভাব দেখাবে।
ভুক্তভোগী ইয়াসিন আলী বলেন,আমাকে ও পরিবারের লোকজনকে দীর্ঘদিন থেকে ভয় ভীতি দেখিয়ে মামলা করে হয়রানি করছেন বিবাদী ফয়েজ আহমদ। আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রবাসে থাকি যা রোজগার করি আমার মামলার মধ্যে চলে যায়।তিনি গ্রামবাসী ও আইন প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে ন্যায় বিচার দাবি করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন,বর্তমান মেম্বার আজির উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল্লাহ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com