শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের প্রচেষ্টায় সাড়ে বারো কোটি টাকার বেড়ি বাঁধ মেগা প্রকল্প অনুমোদন

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের প্রচেষ্টায় সাড়ে বারো কোটি টাকার বেড়ি বাঁধ মেগা প্রকল্প অনুমোদন
১৯৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে বৃহত্তর নিয়াইন গ্রামের হাওরে বারো কিলোমিটার বেড়িবাঁধ ও সুইচ গেইট এলজিইডি, জাইকা প্রকল্প সাড়ে বারো কোটি টাকার অনুমোদন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) মরিয়ম বেগম এসব তথ্য জানান। মরিয়ম বেগম

গত উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম কলস মার্কায় ২য় স্থানে ছিলেন। মরিয়ম বেগম ও তার স্বামী বৃহত্তর নিহাইন পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মাতাব উদ্দিনের বিগত দুই বছরের অক্লান্ত প্রচেষ্টায় এই বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দিত এলাকাবাসী।প্রকল্পটি এই এলাকার মানুষদের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে। বাঁধ নির্মাণ শুধু দুর্যোগ প্রতিরোধই করবে না, এই প্রকল্প দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক, পর্যটন শিল্প, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই প্রকল্প সম্পর্কে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, আমি গোয়াইনঘাটে আসার পূর্বে বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হয়েছে। গোয়াইনঘাটে বন্যাকবলিত এলাকায় বেড়িবাঁধ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ।

তবে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ ও বাঁধের দু’পাশে বনায়ন করতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষণে স্থানীয় সরকার ও জনগণকে সম্পৃক্ত করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ওই এলাকার জনগণ সরকারের সঙ্গে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com